× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট সংগঠন গড়ার অঙ্গীকার একটিভ মেম্বার্স ইউনিয়নের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৪ ২৩:০১ পিএম

রাজধানীর রেডসিন ব্লুতে বিজিএপিএমইএ সদস্যদের জন্য আয়োজিত এক অনুষ্ঠান। প্রবা ফটো

রাজধানীর রেডসিন ব্লুতে বিজিএপিএমইএ সদস্যদের জন্য আয়োজিত এক অনুষ্ঠান। প্রবা ফটো

তৈরি পোশাকশিল্পে সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএকে একটি স্মার্ট ব্যবসায়ী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে লড়তে যাওয়া প্যানেল অ্যাক্টিভ মেম্বারস ইউনিয়ন (এএমইউ)। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) একটি নির্বাচনী প্যানেল।

প্যানেলের নেতারা বলেছেন, আগামী মে ১১ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী হলে এটি হবে তারে প্রথম পদক্ষেপ। বুধবার (৮ মে) রাজধানীর রেডসিন ব্লুতে বিজিএপিএমইএ সদস্যদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ প্রতিশ্রুতি দেন।

প্যানেল নেতা ও পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুল আলম বলেন, আমরা তৈরি পোশাক রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। মোট ৪৭ বিলিয়ন পোশাক রপ্তানির ১৮ শতাংশ এ খাতের। নির্বাচিত হলে আমরা একটি স্মার্ট এবং যোগ্য সংগঠন গড়ে তুলবো।

‘নো সিলেকশন, অনলি ইলেকশন’ উল্লেখ করে তিনি সেখানে বেশ কিছু প্রতিশ্রুতিও দেন। নাসিরুল আলম বলেন, জয়ী হলে কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পেতে একটি মনিটরিং সেল তৈরি করব, বর্তমান ১ বছর থেকে বন্ড সুবিধার মেয়াদ ৩ বছর বাড়ানোর চেষ্টা করব, নারায়ণগঞ্জ অঞ্চলের জন্য বিশেষ অঞ্চল এবং পণ্যের বৈচিত্র্য আনা ও নতুন বাজার খোঁজ করতে একটি গবেষণা সেল তৈরি করবো।

প্যানেলের কোর কমিটির প্রধান ও ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ বলেন, জয়ী হলে এ খাতের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করাই হবে মূল লক্ষ্য। সদস্যদের কাস্টমস, বন্ড, রপ্তানিতে প্রণোদনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনের চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সৎ ও দক্ষ ব্যবসায়ীকে ভোট দেবেন। যারা সরকারের সাথে ব্যবসার স্বার্থে আলোচনা করেত সক্ষম তাদের ভোট দেবেন। তিনি বলেন, এটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তবে কেউ কোনো ভোটে কোনো অনিয়ম দেখতে পেলে জানাবেন। অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।

বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচিও সিদ্দিকুর রহমানের বক্তব্যকে সমর্থন করেন। তিনি বলেন, শিল্পের বিকাশ এবং দেশের অর্থনীতির উন্নতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাই গতিশীল নেতৃত্ব এখানে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন, বিজিএমইএ সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, বিজিএপিএমইএর সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন প্রমুখ। এ সময় ঢাকা ও চট্টগ্রামের বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএ এবং বিজিএপিএমইএ থেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা