× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিআই স্বীকৃতি পেল রাজশাহীর মিষ্টি পান

রাজশাহী অফিস

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১৮:৩৫ পিএম

পানের বরজে কাজ করছেন এক পানচাষি । প্রবা ফটো

পানের বরজে কাজ করছেন এক পানচাষি । প্রবা ফটো

জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে রাজশাহীতে উৎপাদিত মিষ্টি পান। গত বছরের ৩১ আগস্ট রাজশাহীর মিষ্টি পানকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প- নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান ওই নিবন্ধন সনদে স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজশাহীর মিষ্টি পান সারা দেশের পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। যা প্রতিবছর দুই থেকে আড়াই হাজার কোটি টাকায় বিক্রি হয়। রেশম ও আমের পাশাপাশি পানও অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

শামীম আহমেদ বলেন, ‘রাজশাহীর পানকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ৮ মাস আগে আমরা আবেদন করেছিলাম। আমরা এখন সেই স্বীকৃতি পেয়েছি। এই সনদ প্রাপ্তির মাধ্যমে আমাদের পান দেশ বিদেশে আরও সমাদৃত হবে। পান উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটবে। যা অর্থনীতিতে ভূমিকা রাখবে। পান চাষিদের সুদিন ফিরে আসবে।’

পানকে বলা হয় ‘ক্যাশ ক্রপ’ (অর্থকরী ফসল)। আর কৃষকদের কাছে এ পানের বরজ হলো ব্যাংকের মতো। যখন প্রয়োজন হয় তারা বরজ থেকে পান তুলে তা সরাসরি বিক্রি করে অর্থ উপার্জন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, প্রতি বছর রাজশাহীতে যে পান উৎপাদিত হয় তার বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। যা এ অঞ্চলে উৎপাদিত আমের বাজার থেকেও বড়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা