× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ২১:৪৬ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১৭:৩৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দেশের ব্যাংক খাতের পর এবার আর্থিক প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে আমানত ও ঋণের সুদহার বেড়েছে। যদিও কমানো হয়েছে ঋণের করিডোর রেট। এখন থেকে এসব প্রতিষ্ঠান ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। আর আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ করিডোর হবে ২ শতাংশ। অর্থাৎ আগের ঋণ ও আমানতে করিডোর রেট দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছে। করিডোর কমলেও স্মার্ট রেট বাড়ায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদের হার সাড়ে ১৫ শতাংশ ছাড়িয়েছে। বুধবার ( ৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যমান আর্থিক নীতিহার বিবেচনায় ফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণ ও আমানতের সুদের হার নতুন করে ঠিক করা হয়েছে। এক্ষেত্রে আমানতে সুদ বা মুনাফা মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ নেওয়া যাবে। আর ঋণ, লিজ বা বিনিয়োগের ক্ষেত্রে সুদ বা মুনাফার হার নির্ধারণে স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ নেওয়া যাবে।

এই প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন করে আহরণ করা আমানত ও বিতরণ করা ঋণের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রযোজ্য হবে। এ ছাড়া আগের প্রজ্ঞাপনের অন্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এদিকে করিডোর রেট কমলেও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদের হার কমার সম্ভাবনা নেই। কারণ মূল্যস্ফীতিসহ নানা কারণে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট রেট) বেড়েছে। বর্তমানে স্মার্ট রেট এখন ১০ দশমিক ৫৫ শতাংশ। অর্থাৎ মার্চ থেকে আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুদের হার বেড়ে দাঁড়াতে পারে ১৫ দশমিক ৫৫ শতাংশ। এক কথায় করিডোর রেট কমলেও স্মার্ট রেট বেড়ে যাওয়ায় সস্তায় ঋণ পাবে না গ্রাহকরা। এ ছাড়া আমানতে সুদের হার দাঁড়াবে ১২ দশমিক ৫৫ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা