× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মাণসামগ্রীর দাম ও মান নির্ধারণে মনিটরিং সেল গঠনের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৭:০৮ পিএম

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা। প্রবা ফটো

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা। প্রবা ফটো

নির্মাণসামগ্রীর দাম ও পণ্যের মান নির্ধারণে একটি মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। 

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান রিহ্যাব নেতারা। প্রতিমন্ত্রী রিহ্যাবের যৌক্তিক দাবি পর্যালোচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) সাবেক এমপি লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট (দ্বিতীয়) মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

রিহ্যাব নেতারা বলেন, বেশ কিছুদিন ধরে রড, সিমেন্ট, ক্যাবলসহ প্রায় সব ধরনের আবাসন খাত সংশ্লিষ্ট নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির ফলে গভীর সংকটের মুখে পড়েছে এ খাত। ঢাকায় ফ্ল্যাটের দাম আগে থেকেই সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। বিভিন্ন কারণে নির্মাণসামগ্রীর দাম বাড়ায় মধ্যবিত্তের ফ্ল্যাট কেনা এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই আবাসন খাত এখন চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে নির্মাণসামগ্রীর দাম প্রতিনিয়ত বাড়ছে। এ জন্য নির্মাণসামগ্রীর দাম ও পণ্যের মান নির্ধারণে একটি মনিটরিং সেল গঠনের দাবি জানান তারা।

তারা আরও বলেন, ‘আগের শুরু হওয়া প্রকল্প নিয়ে গভীর সংকটে পড়েছেন অনেকে। কারণ চুক্তির বাধ্যবাধকতার কারণে বর্তমানে নির্মাণসামগ্রীর দাম বাড়লেও ক্রেতার কাছ থেকে বাড়তি অর্থ আদায় করতে পারছেন না। এখন নির্মাণসামগ্রীর দাম যে হারে বাড়ছে, তাতে ফ্ল্যাটের ক্রেতাদের কাছে প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।’

তারা জানান, মূলত ডেভেলপারা এলাকায় জমি-মালিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রকল্প হাতে নেয় এবং নির্ধারিত দামে প্রকল্প বাস্তবায়নের শুরুতেই তা বিক্রি হয়। ক্রয়-বিক্রয় চুক্তি থাকায় এখন নির্মাণসামগ্রীর দাম বাড়লেও ফ্ল্যাটের দাম বাড়ানো যায় না। আবার যেসব ফ্ল্যাট অবিক্রিত থাকে, সেগুলোর দাম বেশি হওয়ায় ক্রেতাও পাওয়া যায় না। আবাসন খাত আগের যেকোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জের মুখে। অনেক সময় দেখা যায় আমদানীকৃত কাঁচামালের দাম বিদেশে কমলেও আমাদের দেশে প্রডাক্ট এর দাম কমে না। কিন্তু ওখানে একটু বাড়লে দেশে লাফ দিয়ে দাম বাড়ানো হয়। আবার দেশে নির্মাণসামগ্রীর মান যাচাই এ কার্যকরী তেমন কোন ব্যবস্থা নেই কিন্তু নিরাপত্তার স্বার্থে মান যাচাই করা খুবই জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা