× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু দিবসে কমিউনিটি ব্যাংকের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২২:১৭ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ০০:১০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

রবিবার (১৭ মার্চ)  ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বয়সভিত্তিক তিন বিভাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের ওপর শিশুদের জন্য নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ প্রদর্শন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রশিল্পী নাজিব তারেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক দিপ্তী রাণী দত্ত।

প্রতিযোগিতা শেষে শিশুদের আঁকা চিত্রাঙ্কনের ওপর পুরস্কার বিতরণ করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা