× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজারে ১৯ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার দুই

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৬:১৮ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ১৭:৩২ পিএম

মৌলভীবাজারে ট্রাকবোঝাই ৩৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রবা ফটো

মৌলভীবাজারে ট্রাকবোঝাই ৩৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রবা ফটো

মৌলভীবাজারে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। রবিবার (৩ মার্চ) রাতে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে ট্রাক বোঝাই ভারতীয় চিনি জব্দ করে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় ট্রাকে থাকা সোহাগ মিয়া এবং সাগর সর্দার নাম দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মৌলভীবাজারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘ডিবি পুলিশের একটি দল মুন্সিবাজারস্থ মৌলভীবাজার থেকে সিলেটগামী পাকা রাস্তায় শেখ মুজিবুর রহমানের দোকানের সামনে একটি ট্রাক আটক করে। ট্রাকটি থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯ হাজার কেজি চিনি জব্দ করে। এ সময় সোহাগ মিয়া ও সাগর সর্দারকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লাখ টাকা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এসব চিনি মৌলভীবাজার এনেছে। চিনি চোরাচালানের মূলহোতা দুজন পলাতক আছে।’

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে গ্রেপ্তারকৃত দুজন এবং পলাতক দুজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা