প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২১ পিএম
মঙ্গলবার রাতে হোটেল রেডিসন ওয়াটার ব্লুতে বিজিবিএ নির্বাচনে প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। প্রবা ফটো
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ২০২৪-২০২৬ নির্বাচনে প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্যানেল পরিচিতি ও মিটআপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হোটেল রেডিসন ওয়াটার ব্লুতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রগ্রেসিভ অ্যালায়েন্সের নির্বাচনি ইশতেহার, নির্বাচিত হলে বিজিবিএকে শক্তিশালী করে সদস্যদের কল্যাণে আগামী দিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে সেই অঙ্গীকার এবং সদস্যদের সঙ্গে গেট টুগেদারের আয়োজন ছিল।
বিজিবিএর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। সদস্যরা ভোট দিয়ে ১৫ জন পরিচালক নির্বাচন করবেন। দুটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থীরা হলেন কেএফএস ফ্যাশনের আবদুল হামিদ পিন্টু, সিমেক্স ডিজাইনারসের সিইও এনায়েত হোসেন, এফএইচএল নিটওয়্যারের সিইও কে জোবায়েদ বিন ওবায়েদ, উইকিটেক্স বিডির ম্যানেজিং পার্টনার একেএম সাইফুর রহমান ফরহাদ, এসএমএস মোড লিমিটেডের সিইও সিএম সাইফুল হক, সোর্সিং বাংলাদেশের সিইও মো. কবির হোসেন, টেক্স ফ্যাশন গ্লোবালের সিইও এম কে আরমান মল্লিক, আর্ট এন্ড ক্লাবের সিইও সাইফুন মোস্তাফিজ, ওয়ান এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টের সিইও মো. রোমান মিয়া, সেগা ফ্যাশনের সিইও এসকে জামিরুজ্জামান, সেন্স গার্মেন্টস বিডির সিইও মো. আবদুল্লা আল মামুন, এনসা ক্লোথিং লিমিটেডের সিইও মো. ইনামুল কবির, ন্যাক অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান মাহবুব হাসান, ব্রান্ডটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, অক্টালিংক গ্লোবাল সোর্সিংয়ের সিইও কামরুল হাসান।
অনুষ্ঠানে দীর্ঘ ১২ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিজিবিএর নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ করে দেওয়ায় প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। তারা নির্বাচিত হলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ও বায়িং হাউসের ব্যবসায়ীদের কল্যাণে নানামুখী উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন। বিজিবিএকে একটি শক্তিশালী প্লাটফর্মে দাঁড় করিয়ে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থীরা। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রগ্রেসিভ অ্যালায়েন্সের ১৪ দফা নির্বাচনি ইশতেহার ও তাদের পরিচিতি তুলে ধরা হয়।