শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৯ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৫ পিএম
শেরপুর নাকুগাঁও স্থলবন্দর। প্রবা ফটো
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) নাকুগাঁও স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকারি ছুটি থাকায় এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বুধবার বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এ ছাড়া বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় বুধবার নাকুগাঁও স্থলবন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে।