× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী পহেলা মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিত্যপণ্যের সরবরাহ ও দাম নির্ধারণ নিয়ে জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পহেলা মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। আর বোতলজাত প্রতি লিটার বিক্রি হবে ১৬৩ টাকা করে। বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি বিষয়ক টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত দামে বিক্রি করা না হলে ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, ভোক্তা অধিকার আইন ও বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা