× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দিনব্যাপী ৬ষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো শুরু ৬ মার্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩২ পিএম

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে জানান সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে জানান সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। প্রবা ফটো

আগামী ৬ মার্চ শুরু হতে যাচ্ছে ২১ তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২৪ এবং ৬ষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো-২০২৪। চার দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৯ মার্চ পর্যন্ত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

তিনি বলেন, বসুন্ধারার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবিতে) এ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৬-৯ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলা। এতে নিবন্ধন সাপেক্ষে ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য প্রদশর্নী উন্মুক্ত থাকবে।

মেহেরুন এন ইসলাম বলেন, প্রদর্শনী দুটিতে ৫৫০টির বেশি বুথ নিয়ে ১৫ টিরও অধিক দেশের প্রায় ৪১০টি কোম্পানি অংশগ্রহণ করবে। আইসিসিবিতে ‘সেমস গ্লোবাল ইউএসএ’ এবং ‘সিসিপিআইটি টেক্স চায়না’ যৌথভাবে প্রদশর্নীর আয়োজন করছে। প্রদর্শনীগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

তিনি আরও বলেন, এ দুটি প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম আন্তর্জাতিক প্রদর্শনী। এটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত একটি কার্যকর মিটিং প্লেস। যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবেন। এ প্রদর্শনীর মধ্য দিয়ে সেমস গ্লোবাল ইউএসএ এবং সিসিপিআইটি-টেক্স চায়নার যৌথ প্রচেষ্ঠার ৭ম বর্ষ পূর্তি হবে। এই প্রদর্শনীগুলো বাংলাদেশে টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক শিল্প রপ্তানি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্কভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবল ৩১ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সঙ্গে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। বিভিন্ন শিল্পক্ষেত্রকে কেন্দ্র করে সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স সংশ্লিষ্ট বিজনেস টু বিজনেস (বি-টু-বি) প্রদর্শনীগুলোর ব্যাপ্তি ৪টি মহাদেশে ছড়িয়ে আছে, যা বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মরক্কো এবং শ্রীলঙ্কায় নিয়মিত অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিসিপিআইটি টেক্স, চীনা টেক্সটাইল ও পোশাক শিল্পের সঙ্গে এ খাতের বৈশ্বিক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, ব্যবসায়িক সহযোগিতা, পেশাদারিত্ব ও চমৎকার নেটওয়ার্কিংয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

সিসিপিআইটি টেক্স'র ভাইস সেক্রেটারি জেনারেল চেন বো, চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশ নেন। এতে আরও উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের চিফ কনসালট্যান্ট জাবেদ আহমেদ, ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস এবং সেমস বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা