× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিডিপি কমলেও মাথাপিছু আয় বেড়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত অর্থবছরে (২০২২-২৩) সরকারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমেছে। ৭ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে।

জিডিপি প্রবৃদ্ধি কমলেও বেড়েছে মাথাপিছু আয়। ২০২২-২৩ অর্থবছরে জনপ্রতি আয় দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। ২০২১-২২ অর্থবছরের মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা।

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য পাওয়া যায়।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের কৃষিতে জিডিপি বাড়লেও শিল্প ও সেবা খাতে উল্লেখযোগ্যহারে কমেছে। ২০২২-২৩ অর্থবছরে কৃষিতে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ছিল ৩ দশমিক ৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে। ২০২১-২২ অর্থবছরে ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। সেবা খাতেও প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২১-২২ অর্থবছরে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা