× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ খাদ্য উৎসব ৮ ফেব্রুয়ারি শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩২ পিএম

নিরাপদ খাদ্য উৎসব ৮ ফেব্রুয়ারি শুরু

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে সেফ ফুড কার্নিভাল। দেশসেরা খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ ঐতিহ্যবাহী নানান খাবারের আয়োজন এবং সেসব খাবারের নানান কলাকৌশল থাকবে এ আয়োজনে।

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ কার্নিভাল চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উৎসবের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে, কোনো প্রবেশমূল্য থাকবে না। এ ফুড কার্নিভালের আয়োজন করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএফএসএর চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল কাইউম সরকার এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএফএসএর সদস্য নাজমা বেগম, ড. মোহাম্মদ সোহেব এবং সচিব আব্দুল নাসের খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কার্নিভালে ঐতিহ্যবাহী খাবারসহ নামিদামি পাঁচ তারকা হোটেলের খাদ্যপণ্যও প্রদর্শন করা হবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকছে- আকিজ, প্রাণ, কোকাকোলা, ফিনলে, বেঙ্গলমিট, ইউনিলিভার, নেসলে, ডমিনোজ, আবুল খায়ের ও স্কয়ার।

মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকছে- বনফুল, ওয়েলফুড, প্রিমিয়াম সুইটস, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, বনলতা সুইটস, ভাগ্যকূল, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, সুমিস হট কেক, ননী।

ফাইভ স্টার হোটেলের মধ্যে থাকবে- হলিডে ইন, ইন্টারকন্টিনেন্টাল, ক্রাউন প্লাজা, প্যান প্যাসিফিক, ঢাকা রিজেন্সি, হোটেল আমারি।

ঐতিহ্যবাহী খাবার হিসেবে থাকবে- কক্সবাজারের শালিক, মুক্তাগাছার মন্ডা, রাজশাহীর কালাই, কুমিল্লার মাতৃভান্ডার, বগুড়ার দই, চট্টগ্রামের মেজবান প্রভৃতি।

১০ ফেব্রুয়ারি পিঠা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, কুইজিন প্রদর্শনী ও পুতুল নাচ থাকবে। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোক্তাদির।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা