× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সুপারভিশন কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সার্টিফাইড সুপারভিশন স্পেশালিস্ট (সিএসএস) কোর্স। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে কোর্সের উদ্বোধন করেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।  

ইন্সপেকশন কিভাবে আরও কার্যকরী ও আপ-টু-ডেট করা যায় এবং সামনের দিনে নতুন কী করা যায় সে বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন আবু ফরাহ মো. নাছের। এছাড়া লাইব্রেরিসহ শিখন পদ্ধতির আধুনিক সব সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদেরকে শানিত করা ও কোর্স শেষে কর্মক্ষেত্রে সবাইকে তা শেখানোর তাগিদ দেন তিনি।  

ভবিষ্যতে ব্যাংক অব ইংল্যান্ডের মতো আন্তর্জাতিক মানের অফ সাইট-অন সাইট সুপারভিশন প্রক্রিয়া চালু করতে একটি বিশেষ প্রোগ্রাম চালুর ব্যাপারে ব্রিটিশ হাইকমিশনারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানান ডেপুটি গভর্নর। সে প্রোগ্রামে সিএসএস কোর্সে অংশ নেওয়াদের মধ্য থেকে যোগ্যরা সুযোগ পাবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বশর (গ্রেড-১)। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা