× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলএনজি আমদানিতে স্পট মার্কেটে কোম্পানির সংখ্যা বাড়ল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৬:৩৭ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৬:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে কয়েক মাস ধরেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজির দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। বর্তমানে ইউনিটপ্রতি দাম (এমএমবিটিইউ) ৪০ ডলারের ওপরে। স্পট মার্কেটে (খোলাবাজার) এলএনজির এ উচ্চমূল্যের কারণে চলতি মাসের শুরু থেকে তা কেনা বন্ধ রেখেছে সরকার। তবে প্রয়োজন হলে যাতে কম মূল্যে এলএনজি আমদানি করা যায় সেজন্য কোম্পানির সংখ্যা বাড়াল সরকার। এতদিন স্পট মার্কেটে ১৬টি বহুজাতিক কোম্পানি থেকে এলএনজি আমদানি করা হতো। এ তালিকায় আরও ৮টি কোম্পানি যুক্ত হলো।

আজ (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব।

তিনি বলেন, বর্তমানে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ রয়েছে। তবে আগামীতে আমদানি করা হলে যেন প্রতিযোগিতাপূর্ণ দামে কেনা যায় সেজন্য তালিকায় আরও ৮টি কোম্পানির নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিগুলো হলোএলএনজি জাপান করপোরেশন ও ইনপেক্স করপোরেশন, যুক্তরাজ্যের সোকার ট্রেডিং ইউকে লিমিটেড, কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, সিঙ্গাপুরের প্যাভিলিয়ন এনার্জি ট্রেডিং অ্যান্ড সাপ্লাই লিমিটেড, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল লিমিটেড ও পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড।

এ ছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অসমাপ্ত কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন সেবা কেনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা