× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ মিনিটে বই পৌঁছে দেবে ফুডপান্ডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১০:৩৮ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১১:১৮ এএম

‘ঐতিহ্য’ প্রকাশিত বই মাত্র ২৮ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে ফুডপান্ডা। প্রবা ফটো

‘ঐতিহ্য’ প্রকাশিত বই মাত্র ২৮ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে ফুডপান্ডা। প্রবা ফটো

খাবার সরবরাহকারী অনলাইন প্রতিষ্ঠান ফুডপান্ডা এখন বই পৌঁছে দেবে। সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ প্রকাশিত বই ২৮ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ঐতিহ্যের কর্ণধার আরিফুর রহমান নাইম জানান, আপাতত এ সুবিধা ঢাকা, খুলনা ও যশোরের কিছু নির্দিষ্ট এলাকায় চালু হচ্ছে। ফলে ওইসব এলাকায় বই পৌঁছে যাবে খুব দ্রুত ও সহজে।

তিনি জানান, ফুডপান্ডা অ্যাপে ঢুকে শপ-এ গিয়ে নির্বাচিততে ক্লিক করে বই অর্ডার করা যাবে।

আপাতত যেসব অঞ্চলে এ সুবিধা পাওয়া যাবে সেগুলো হলোঢাকার পল্টন, মতিঝিল, বাসাবো, কমলাপুর, খিলগাঁও, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, বেইলি রোড, মৌচাক, মালিবাগ, মগবাজারসহ সংলগ্ন এলাকা।

এ ছাড়া শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, আজিমপুর, বুয়েট, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, জিগাতলা, ধানমন্ডি, সোবহানবাগ, লালমাটিয়াসহ সংলগ্ন এলাকা। উত্তরার সব সেক্টর, আবদুল্লাহপুর, এয়ারপোর্ট, কুর্মিটোলা ও তার আশপাশ।

খুলনার বয়রা, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, নিরালা আবাসিক, কেডিএ এভিনিউ, নিউমার্কেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা।

যশোরের এম এম কলেজ, স্টেডিয়াম, পালবাড়ী, দড়াটানা, সার্কিট হাউস, মনিহারসহ আশপাশ এলাকায় এ সুবিধা পাওয়া যাবে।

প্রবা/এনএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা