× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৮:৪০ পিএম

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ। প্রবা ফটো

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ। প্রবা ফটো

ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে গত শনিবার (২৭ ডিসেম্বর) পদোন্নতি পেয়েছেন শেখ আকতার উদ্দিন আহমেদ। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।

শেখ আকতার উদ্দিন আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২৫ বছরের দীর্ঘ এই ব্যাংকিং কর্মজীবনে তিনি ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স, ক্রেডিট অপারেশন্স, ফরেন রেমিটেন্স, জেনারেল ব্যাংকিং সহ ওভারসিজ অপারেশন্স এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষত, দীর্ঘ এক যুগ তিনি মালয়েশিয়ায় এনবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেখ আকতার উদ্দিন আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অনেক পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বিজ্ঞপ্তি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা