× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রসিদ না থাকায় চট্টগ্রামে চার আলুর আড়তকে জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:১২ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:২২ পিএম

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাজারে অভিযান পরিচালনা করেন। প্রবা ফটো

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাজারে অভিযান পরিচালনা করেন। প্রবা ফটো

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পাঁচটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ওই বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন। মূল্যতালিকা না টাঙানো ও ক্রয় রসিদ দেখাতে না পারায় প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলোকুসুমপুরা ট্রেডার্স, মামুন ট্রেডার্স, শাহ আমানত ট্রেডার্স ও ইউসুফ ট্রেডার্স। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আলুর দাম নিয়ন্ত্রণে আজ বিকালে আমরা রিয়াজুদ্দিন বাজারে অভিযান পরিচালনা করি। অভিযানে মূল্যতালিকা না থাকার পাশাপাশি রসিদ না থাকায় চারটি আড়তকে জরিমানা করা হয়েছে। বাকি আড়তগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।’ 

তিনি আরও জানান, অভিযানের সময় আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়, জমি থেকে ভোক্তা পর্যায়ে আলু বাজারজাত করতে বেশ কয়েক হাত বদল করতে হয়। মূলত এ কারণেই আলুর দাম কয়েক দফায় বেড়ে যায়। আর পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নিয়ে বাজারের খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফা আদায়ের জন্য বাড়তি দামে আলু বিক্রি করে। তাই আলুর দাম বেশি রাখার জন্য তারা বাজারের খুচরা ব্যবসায়ীদেরই দায়ী করেন। 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পেপারলেস বিজনেস করা যাবে না। আমরা সব সময় ব্যবসায়ীদের ক্র‍য় ও বিক্রয় রসিদের মাধমে ব্যবসা পরিচালনা করার জন্য বলি। কিন্তু দেখা যায়, এটা না করে সিন্ডিকেট হিসেবে এক শ্রেণির ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করেন, এটা কখনোই কাম্য নয়। তাই অনেককে জরিমানা করা হয়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা