× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল বন্দরে ৪১.৯ মে.টন মহিষের কাঁচা চামড়া জব্দ

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:০৩ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:১৭ পিএম

বেনাপোল স্থল বন্দর। ছবি : সংগৃহীত

বেনাপোল স্থল বন্দর। ছবি : সংগৃহীত

ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে আমদানীকরা ৪১ দশমিক ৯ মেট্রিক টন মহিষের কাঁচা চামড়া আটক করেছে কাষ্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কাস্টমস সুত্র জানায়, পশু ও পশু জাত পন্য আমদানীতে আইপি শর্ত ভংগ করায় চামড়ার চালানটি আটক করা হয়। 

চামড়ার চালানটির আমদানী কারক প্রতিষ্ঠান চানপুর টেনারী লিমিটেড ঢাকা। গত ১৯ ডিসেম্বর ভারত থেকে ৪১ মেট্রিক টন ৯০০ কেজি মহিষের কাচা চামড়া আমদানী করেন। যার কাস্টমস মেনিফেস্ট নম্বর ৬০১২০২৩০০১০০৬৪৭৭৪ তারিখ ২০/১২/২০২৩। পন্য চালানটি খালাশের জন্য সুপ্রিম এসোসিয়েটস নামে এক সিএন্ডএফ এজেন্ট কাষ্টমস হাউসে বিল অবএন্ট্রি দাখিল করেন। প্রয়োজনীয় ডকুমেন্টেস না থাকায় পন্য চালানটি সাময়িক ভাবে আটক করা হয়। 

শার্শা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ জানান, বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত সম্পদ আইন ২০০৫ অনুযায়ী গরু বা মহিষের চামড়া কোন দেশ থেকে আমদানি করতে হলে কোরান্টাইন বা প্রাণী বা প্রাণী সম্পদ সম্পদ অধিদপ্তর হতে ব্যাংক থেকে ঋণপত্র খোলার পূর্বে অধিদপ্তরের অনুমতি সার্টিফিকেট নিতে হবে। কোরেন্টাইনের সার্টিফিকেট ব্যতিরেকে এ ধরনের পণ্য আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরো বলেন এই ধরনের  কাচা চামড়া হতে এন্ট্রাক্স রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে এজন্য এ ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে পূর্বানুমতি নিতে হয়

বেনাপোল কাষ্টমস হাউসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা জানান, আমদানী নীতি আদেশ ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ-২৯ অনুযায়ী ২০০৫ গরু বা মহিষের চামড়া কোন দেশ থেকে আমদানি করতে হলে কোরান্টাইন বা প্রাণী,প্রাণী সম্পদ অধিদপ্তর হতে ব্যাংক থেকে ঋণপত্র খোলার পূর্বে অধিদপ্তরের অনুমতি পত্র নিতে হবে।

পন্য চালানটি আমদানীর ক্ষেত্রে প্রাণী,প্রাণী সম্পদ অধিদপ্তর হতে ব্যাংক থেকে ঋণপত্র খোলার পূর্বে অধিদপ্তরের অনুমতি পত্র নিতে ব্যর্থ হওয়ায় পন্য চালানটি জব্দ করা হয়েছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা