বিশ্বকাপ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৫:৪৫ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১৬:২৮ পিএম
বিশ্বকাপ উপলক্ষে ইলেকট্রনিক্স, রেস্টুরেন্ট ও লাইফস্টাইল প্রোডাক্ট কেনাকাটায় গ্রাহকের জন্য দারুণ এক অফার নিয়ে এসেছে ‘নগদ’। বিশ্বকাপের আমেজে দেশজুড়ে ৫০টি বেশি ব্র্যান্ডের আউটলেটে তিন ক্যাটাগরিতে নগদের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহক পাচ্ছেন ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার।
‘পেমেন্ট চলবে বিশ্বকাপ জমবে’ ক্যাম্পেইনের আওতায় ইলেকট্রনিক্স, লাইফস্টাইল ও রেস্টুরেন্ট ক্যাটাগরিতে নগদ পেমেন্টে গ্রাহক এ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। অফারটি প্রতিটি মার্চেন্টের নিজস্ব অফার পলিসি অনুযায়ী বিভিন্ন মেয়াদে চলবে।
ইলেকট্রনিক্স পণ্য ক্যাটাগরিতে নির্দিষ্ট ২০টি মার্চেন্ট থেকে যেকোনো পণ্য কিনে, নগদের মাধ্যমে পেমেন্ট করলে ২২ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।
অফারগুলো উপভোগ করা যাবে শাওমি বাংলাদেশ, বাটারফ্লাই লিমিটেড, রায়ান্স কম্পিউটার্স, বেস্ট ইলেকট্রনিক্স, ভিশন এম্পোরিয়াম, ট্রান্সকম ডিজিটাল, এমকে ইলেকট্রনিক্স, ভিশন, মিনিস্টার, ভিস্তা ইলেকট্রনিক্স, ইলেকট্রোমার্ট, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, যমুনা ইলেকট্রনিক্স, এক্সেল ই-স্টোর, টেক ল্যান্ড, ড্যাজেল, কম্পিউটার কিচেন, নেক্সাস কমিউনিকেশন, এস্কয়্যার ও খান ইলেকট্রনিক্স।
নগদ অ্যাপ দিয়ে অথবা *১৬৭# ডায়াল করে মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করলে যেকোনো গ্রাহক এ অফারটি নিতে পারবেন। তবে শুধু এক্সেল ই-স্টোরের জন্য নগদ অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করলে এ অফারটি পাওয়া যাবে। এ ক্যাম্পেইনের অধীনে অফারটি নির্দিষ্ট মার্চেন্টদের নিজস্ব অফার পলিসি অনুযায়ী চলবে।
আর লাইফস্টাইলের ক্যাটাগরিতে গ্রাহক সেইলর, ইউ-টার্ন, কিউরিয়াস, জেন্টল পার্ক, এমএস রেঞ্জ ফ্যাশন, বিটু উইন, স্মার্টেক্স, স্পোর্টস ওয়ার্ল্ড, বেল আউটফিটার্স, ইসরা ফ্যাশন, দুরন্তসহ বেশকিছু ব্র্যান্ড থেকে কেনাকাটায় পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এ ছাড়া রেস্টুরেন্টে বন্ধু বা আপনজনের সঙ্গে বিশ্বকাপ আড্ডার আনন্দ আরও বাড়িয়ে দেবে খাবারের পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। শর্মা হাউস, বার্গার এক্সপ্রেস, টেস্টি ট্রিট, শেফ টেবিল, বিএফসি, নর্থ এন্ড, চাপওয়ালা, ক্যাফে বায়েজিদ, ক্যাফে ক্যাফ, গ্রান্ড মুঘলসহ এমন আরও অনেক রেস্টুরেন্টে গ্রাহক উপভোগ করতে পারবেন এ অফার। ক্যাম্পেইন চলাকালে এসব রেস্টুরেন্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিটি মার্চেন্টের নিজস্ব অফার পলিসি অনুযায়ী ক্যাশব্যাক অফার নেওয়া যাবে একাধিকবার।
নগদের এ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফারটি নিয়ে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘বিশ্বকাপের আনন্দ অনেকটা বাড়িয়ে দিতে পারে নতুন কোনো ইলেকট্রনিক্স গেজেট, লাইফস্টাইল প্রোডাক্ট অথবা আপনজনের সঙ্গে প্রিয় কোনো রেস্টুরেন্টে বসে খাওয়াদাওয়া আর বিশ্বকাপ আড্ডা। তাই দেশের যেকোনো প্রান্ত থেকে এ তিনটি ক্যাটাগরিতে গ্রাহক উপভোগ করতে পারছেন দারুণ অফার।’
বিশ্বকাপ উপলক্ষে এ অফার নিয়ে বিস্তারিত জানতে গ্রাহক ভিজিট করতে পারেন এই লিংকে।
প্রবা/এমআর/জেও