× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমদানি বিল পরিশোধের সময় আরও বাড়ল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৪ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ২১:০৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানি কারকদের বিল পরিশোধের সুবিধা আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের অথরাইজড ডিলারদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ২৬ জুন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করা হয়েছে। ওই সময়ে পণ্যের আমদানি মূল্য পরিশোধে ব্যবসায়ীদের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে তা বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ঋণের বিপরীতে আমদানিতে নতুন এ মেয়াদকাল প্রযোজ্য হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা