× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের কারণে চলমান উন্নয়ন ব্যাহত হবে না: পরিকল্পনা সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) কার্যালয়ে মতবিনিময় সভা। প্রবা ফটো

রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) কার্যালয়ে মতবিনিময় সভা। প্রবা ফটো

নির্বাচনের কারণে চলমান উন্নয়ন ব্যাহত হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার। তিনি বলেন, এসব প্রকল্পে যথাসময়ে অর্থছাড় হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) কার্যালয় পরিদর্শনে এসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাসুম বিল্লাহ। সভা সঞ্চালনা করেন ডিজেএফবির সাধারণ সস্পাদক সাহনেওয়ার সাইদ শাহিন।

মতবিনিময় সভায় পরিকল্পনা সচিব বলেন, নির্বাচন কমিশন  নতুন প্রকল্প গ্রহণ এবং  নতুন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছেন। কিন্তু চলমান প্রকল্প বাস্তবায়নে কোন সমস্যা নেই। আমি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথাও বলেছি।

তিনি আরও বলেন, গণমাধ্যম সবসময়ই দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে। আমরা সবাই দেশের জন্য কাজ করি। হয়ত কাজের ধরনটা ভিন্ন। তবে এই চত্ত্বরে দেড় বছর কাজ করতে গিয়ে দেখেছি এখানকার কোন সাংবাদিক ব্যক্তি স্বার্থের জন্য আমার কাছে আসেননি। কিংবা পেশার বাইরে কেউ কোন সদস্যের (সচিব) কাছে গেছেন সেটিও শুনিনি। ডিজেএফবির সকল সদস্য অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করছেন। এটা খুব ভালো লাগে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা