× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিগরি সমস্যা তদন্তে কমিটি করল বিএসইসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ২০:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর কারিগরি সমস্যায় ৩ ঘণ্টা ১২ মিনিট লেনদেন বন্ধ থাকার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে আছেন বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসন, উপপরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসাইন, সিসিবিএলের ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা এম. ইমাম হোসেন এবং সিডিবিএলের মহাব্যবস্থাপক মঈনুল হাসান।

কমিটির প্রধান হিসেবে থাকছেন বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান ও সদস্য সচিব হিসেবে কাজ করবেন সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসাইন। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের সই করা চিঠিতে এসব উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য, কারিগরি সমস্যায় সোমবার ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ করে দেয় ডিএসই। পরবর্তীতে দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মাত্র ২০ মিনিটের জন্য লেনদেন চালু করে ডিএসই।

প্রবা/এসজি/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা