× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ২০:১৮ পিএম

নরসিংদীর ঘোড়াশালে নবনির্মিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

নরসিংদীর ঘোড়াশালে নবনির্মিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

নরসিংদীর ঘোড়াশালে নবনির্মিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ঘোড়াশালের জিপিইউএফএফ প্রাঙ্গণে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে কারখানাটির উদ্বোধন করেন তিনি।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানাটি বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক। এটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশে সারের ঘাটতি পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা আসবে মনে করছেন সংশ্লিষ্টরা। কারখানাটি চালু হওয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় ৩০ হাজার মানুষের। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান সাইদুর রহমান, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্প সূত্রে জানা যায়, মেয়াদের দুই মাস আগেই শেষ হয়েছে পরিবেশবান্ধব ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা’র নির্মাণকাজ। ইতোমধ্যে পরীক্ষামূলক সার উৎপাদন কার্যক্রমও সম্পন্ন করেছে কারখানাটি। দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন ও গড়ে বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে কারখানাটিতে। এতে প্রায় ৭ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা