× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইম ব্যাংকের নীরা এবং কন্যা ওয়েলবিং লিমিটিডের মধ্যে চুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৮:২৫ পিএম

প্রাইম ব্যাংকের নীরা এবং কন্যা ওয়েলবিং লিমিটিডের মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ-নীরা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কন্যা ওয়েলবিং লিমিটিডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

নীরা শুধুমাত্র ব্যাংকিং সার্ভিস নয়, এটি নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রের সার্বিক কল্যাণে প্রাইম ব্যাংকের একটি ভিন্ন ধারার উদ্যোগ। এটি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভূক্তকরণ, স্বাধীনতা, স্বাস্থ্য নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতকরনে কাজ করে। নীরার প্রধান উদ্দেশ্য-নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী হয়ে নিজেদের অর্থ-সম্পদ নিজেরাই ব্যবস্থাপনা করতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের নীরার গ্রাহকগণ কন্যা হেলথ কার্ডে ২০% ডিসকাউন্ট সুবিধা পাবেন। 

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং কন্যা ওয়েলবিং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কানিজ ফাতেমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের হেড অব অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন এবং কন্যা ওয়েলবিং লিমিটেডের ডিরেক্টর ফেরদৌস বাপ্পীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা