প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৮:৫৫ পিএম
কুমিল্লার লাকসামে নতুন শাখার উদ্ভোধন করল ইউসিবি।
কুমিল্লার লাকসামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২২৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) ইউসিবির এই শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাকসাম শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইউসিবি লাকসাম শাখার প্রধান ইফতেহাদ উদ্দিন আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশজুড়ে শাখা-উপশাখা প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।