প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২ পিএম
প্রবা ফটো
চলতি সপ্তাহের প্রথমদিনে দেশের পুঁজিবাজারে বড় দরপতনের সাথে কমে লেনদেনের পরিমান। দ্বিতীয়দিনে সূচক ইতিবাচক থাকলেও লেনদেন আরও কমেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮২ পয়েন্টে। তবে লেনদেনের পরিমান আরও কমেছে। আগের দিনের চেয়ে প্রায় ৬০ কোটি টাকা কমে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ২৭ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দাম বেড়েছে ৮১ টির , কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত ছিল ১৫৬টির।
লেনদেনে শীর্ষে ছিল ইউনিয়ন ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪১ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা ফু-ওয়াং ফুডের ১৮ কোটি ১৪ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১৫ কোটি ৩৬ লাখ টাকা এবং জেমিনি সি ফুডের ১৪ কোটি ৮৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মাসিউটিক্যালসের দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৬ দশমিক ২১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের ৬ দশমিক শূণ্য ৬ শতাংশ এবং কর্ণফুলি ইনস্যুরেন্সের ৫ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে।
দরপতনের শীর্ষে ছিল লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের দর কমেছে ৩ দশমিক ৪৭ শতাংশ। এ ছাড়া মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক শূণ্য ৩ শতাংশ, প্যারামাউন্ট ইনস্যুরেন্সের ২ দশমিক ৪৩ শতাংশ এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ১ দশমিক ৯৫ শতাংশ দর কমে শীর্ষ পাঁচে অবস্থান করছে।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে। সিএসইতে ১৬৭ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। তবে সিএসইতে লেনদেনে হয়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকা