× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসিক ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩১ পিএম

বেসিক ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা  ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বেসিক ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকের এমডি এবং সিইও মো. আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। 

পরিচালনা পর্ষদের সদস্য - ড. নাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবদুল খালেক খান, শামীম আহম্মেদ, মো. এম. লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম, কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোম্পানির প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা