× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিগারেট কোম্পানির রাজস্ব ফাঁকি বন্ধের দাবি বিড়ি শ্রমিকদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৫ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৮ পিএম

জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

বিদেশি বহুজাতিক সিগারেট কোম্পানির কাছ থেকে রাজস্ব আদায়সহ তিন দফা দাবি জানিয়েছে বিড়ি শ্রমিক ফেডারেশন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সিগারেট কোম্পানি বিএটির ২ হাজার ৫৪ কোটি টাকা রাজস্ব মওকুফের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিড়ি সংগঠনের নেতারা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি। লিখিত বক্তব্যে তিনি ৩ দফা দাবি পেশ করেন। 

দাবিগুলো হলো

*বিএটির কাছ থেকে ২ হাজার ৫৪ কোটি টাকা রাজস্ব জরিমানাসহ আদায় নিশ্চিত করা। 

*যথাযথ তদন্ত প্রতিবেদনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

*বিড়ি শিল্প রক্ষার্থে ওইসব কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ করা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক লুত্ফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ-সাংগঠনিক সম্পাদ আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম, সহ-সম্পাদক প্রণব দেবনাথ, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা