× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৭ পিএম

পরিকল্পনা মন্ত্রণালয়ে জাপানি সংসদের প্রতিনিধি দলের সাথে পরিকল্পনামন্ত্রীর বৈঠক। প্রবা ফটো

পরিকল্পনা মন্ত্রণালয়ে জাপানি সংসদের প্রতিনিধি দলের সাথে পরিকল্পনামন্ত্রীর বৈঠক। প্রবা ফটো

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে জাপানি সংসদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা, জাপান আমাদের ভালো বন্ধু। মিয়ানমারের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা সদস্যদের নিরাপদ প্রত্যাবাসনে তাদের সহায়তা চেয়েছি। এছাড়া জাপান আমাদের মেট্রোরেল, শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তৃতীয় টার্মিনালের নির্মাণে সনহযোগিতা করছে। ভবির্ষ্যতে রেলসহ অন্যান্যখাতে সহায়তা থাকবে বলে জানিয়েছে জাপানের প্রতিনিধি দলের সদস্যরা। 

একই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্য বলেন, আগামীকাল সোমবার আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবো। সেখানকার মানবিক সহায়তার পর্যালোচনা করে জাপানের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিব। এছাড়া দেশে অবস্থানরত জাপানি  ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসবে প্রতিনিধিদল। এসময় দেশের বিনিয়োগ পরিবেশ আরো উন্নতি করার প্রতি গুরুত্বআরোপ করেন তারা। 

ডিজিটালাইজেশন সামাজিক নিরাপত্তাসহ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরো নিবীড় সম্পর্ক চেয়েছে প্রতিনিধি দলের সদস্যরা। 

জাপানি সংসদের প্রতিনিধিদলে ছিলেন‌ নাকানিসি ইকো – ডিরেক্টর অফ দ্যা কমিটি অন জেনারেল  অ্যাফেয়ার্স হাউজ অব কাউন্সিলর ইমি ইরিকো, ডিরেক্টর অব অ্যাডুকেশন মিউরা নব হিরু এছাড়া আরো উপস্থিত ছিলেন, মিনাগায়া কেনিচি, নিশোমাসুমি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা