× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৬:৪৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজধানীসহ সারা দেশে ভর্তুকি মূল্যে চালসহ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে আগামীকাল রবিবার (১৩ আগস্ট)। শনিবার (১২ আগস্ট) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর টাউন হল বাজার সংলগ্ন পশ্চিম পাশের রাস্তায় ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম ১৩ আগস্ট হতে ঢাকা মহানগরীসহ সারা দেশে শুরু হচ্ছে। টিসিবির কার্ডধারী ১ কোটি পরিবার ভর্তুকি মূল্যে মসুর ডাল ও ভোজ্যতেলের সঙ্গে চালও কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।

টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা