প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৭:১৩ পিএম
ফাইল ফটো
ইউক্রেন থেকে বিশ্বের বিভিন্ন দেশে শস্য পাঠানোর চুক্তি বাতিলের পর কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো খাদ্যের দাম বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের সংস্থাটি তার সর্বশেষ খাদ্য মূল্যসূচকে (এফপিআই) এ তথ্য উঠে এসেছে।
উদ্ভিজ্জ তেল ও চালের দাম বৃদ্ধির কারণে গত জুলাইয়ে সূচক গড় দাঁড়িয়েছে ১২৩ দশমিক ৯ পয়েন্টে, যা জুন থেকে ১ দশমিক ৩ শতাংশ বেশি।
টানা সাত মাস পতনের পর জুলাই মাসে এফএওর উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক ১২ দশমিক ১ শতাংশ বেড়েছে।
শস্য ও সার রপ্তানিতে কৃষ্ণসাগর চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসার সিদ্ধান্তের কারণে অনিশ্চয়তার জন্য সূর্যমুখী তেলের দাম ১৫ শতাংশ বেড়েছে।
শস্যের মূল্যসূচক জুনে শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এর পেছনে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে ভুট্টার মৌসুমি সরবরাহ বৃদ্ধির এবং যুক্তরাষ্ট্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন।
এ ছাড়া, ইউক্রেন থেকে রপ্তানি নিয়ে অনিশ্চয়তা এবং উত্তর আমেরিকায় শুষ্ক অবস্থা অব্যাহত থাকার কারণে ৯ মাসের মধ্যে প্রথমবারের মতো গমের দাম বেড়েছে।
এদিকে, জুলাই মাসে চালের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ এবং ভারত রপ্তানি নিষিদ্ধ করার পর গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। সূত্র : এফএও