× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাসন খাতে বিদ্যুতের দাম বাড়াল ফ্রান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৬:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আবাসন খাতে বিদ্যুতের দাম ১০ শতাংশ বাড়িয়েছে ফ্রান্স। চলতি বছরের আগস্ট থেকে গৃহস্থালির কাজে ব্যবহার্য বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অর্থাৎ আগস্ট মাস থেকে নতুন দামে বিদ্যুৎ কিনতে হবে নাগরিকদের। 

গতকাল মঙ্গলবার ফ্রান্সের লেস ইকোস পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে এক সরকারি কর্মকর্তার বরাতে বিষয়টি জানা যায়।

ফ্রান্সের ওই সরকারি কর্মকর্তা জানান, বর্তমানে ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অপরিবর্তিত থাকবে। ফ্রান্সের এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের দাম ৭৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবের তুলনায় মাত্র ১০ শতাংশ দাম বেড়েছে, যা বর্তমান বাজারে বিদ্যুতের দামের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা জ্বালানি সংকট থেকে বেরিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পথে রয়েছি। যদিও এখনও বাজারে বিদ্যুতের দাম আগের মতোই বেশি রয়েছে। তবে ফ্রান্স সরকার ইউরোপের মধ্যে সবচেয়ে কম দামে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চালিয়ে যাবে। 

গত মে মাসে দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে বলেছিলেন, আগামী বছরের শেষ নাগাদ সরকার বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে ভর্তুকি প্রদান করবে না। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা