× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ফ্যাব্রিক্স মেলার আয়োজন করেছে জাবের অ্যান্ড জুবায়ের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ০০:৫৮ এএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১০:৫৭ এএম

আন্তর্জাতিক ফ্যাব্রিক্স মেলার আয়োজন করেছে জাবের অ্যান্ড জুবায়ের

২০২৪ থেকে ২০২৫ সালের ‘শরৎ ও শীত’ কাল সামনে রেখে আন্তর্জাতিক বাজারে কাপড় প্রদর্শনের জন্য ফ্যাব্রিক্স মেলার আয়োজন করেছে জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক্স। গুলশানে প্রতিষ্ঠানটির নিজেদের মার্কেটিং অফিসে এটি শুরু হবে মঙ্গলবার (১৮ জুলাই)। চলবে ২৩ জুলাই পর্যন্ত। এটি জাবের অ্যান্ড জুবায়ের আয়োজিত ১৩তম আন্তর্জাতিক ফ্যাব্রিক্স মেলা।

জাবের অ্যান্ড জুবায়ের এই আন্তর্জাতিক কাপড়ের মেলার আয়োজন করে আসছে ২০১৭ সাল থেকে। বছরে দুবার মেলার আয়োজন করা হয়। একটি মেলা আয়োজিত হয় বসন্ত/গ্রীষ্ম কালের আন্তর্জাতিক বাজার লক্ষ্য রেখে, অন্যটি শীত ও শরৎকালের বাজার ঘিরে। এবারের মেলায় যেসব পণ্য প্রদর্শন করা হবে তার বেশিরভাগ ফ্যাব্রিক্সই পরিবেশবান্ধব ও টেকসই উপাদানে তৈরি।

১৮০টি নতুন ডিজাইনের কালেকশন এবং ৪০টি নতুন উদ্ভাবিত কাপড় নিয়ে আসা হয়েছে মেলায়। এবারের মেলায় পাট, বানানা ফাইবার, সরোনা ফাইবার, ব্যাম্বো ফাইবার, থার্মোলাইট, এয়ারধার্ম, ইলাস্টোমাল্টিস্টের/ইলাস্টেল ইত্যাদি পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহার করে তৈরি কাপড়গুলোই প্রদর্শিত হবে।

ইতোমধ্যে অনেক বিদেশি ক্রেতা এবং তাদের প্রতিষ্ঠানগুলো মেলায় আসার জন্য রেজিস্ট্রেশন করেছে এবং আশা করা যাচ্ছে ব্যাপক বিদেশি ক্রেতার সমাগম ঘটবে জাবের অ্যান্ড জুবায়েরের শরৎ-শীত কালের এই আন্তর্জাতিক ফ্যাব্রিক্স মেলায়।

রেজিস্ট্রেশনের লিঙ্ক https://www.znzfashion.com/registration

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা