প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৬:১৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১৬:৫০ পিএম
ফাইল ফটো
দেশের বাজারে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম ৩৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২০০ টাকা।
কমিশনের চেয়ারম্যান মো. আব্দুল জলিল রবিবার (২ অক্টোবর) অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করা হয়। গত বছর ১২ এপ্রিল মূল্য সমন্বয়ের কার্যক্রম চালু করে সংস্থাটি।
চলতি বছরের শুরু থেকে দেখা যাচ্ছে, জানুয়ারি মাসে ৫০ টাকা কমে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারিত হয় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। এরপর ফেব্রুয়ারিতে ৬২ টাকা দাম বাড়ে। মার্চে ১৫১ টাকা বেড়ে ১ হাজার ৩৯১ টাকা হয়। এপ্রিলে হয় ১ হাজার ৪৩৯ টাকা। মে মাসে ১০৪ টাকা কমানো হয়। জুনে ৯৩ টাকা কমে ১ হাজার ২৪২ টাকা হয়। জুলাই মাসে ১২ টাকা বাড়ে। আগস্টসে ৩৫ টাকা কমানো হয়। আর সেপ্টেম্বরে ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
প্রবা/টিকে/ এমআই