× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিং সাইন টেক্সটাইলের ঘোষিত লভ্যাংশ বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের ২০১৯-২০ হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করেননি শেয়ারহোল্ডাররা।

রবিবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য বছরের জন্য রিং সাইনের পরিচালনা পর্ষদ ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু কোম্পানিটি লোকসানের কারণে ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে। 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গত ২০ জুন রিং সাইনের এজিএম অনুষ্ঠিত হয়। সেখানে কোম্পানির ২০১৯-২০ হিসাববছরের সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়। এতে ২০২০-২১ অর্থবছরের লোকসানের চিত্র উঠে আসে। এর ফলে কোম্পানির পর্ষদ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা