× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক-বীমা ও পুঁজিবাজার খুলছে রবিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১৬:৪১ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৭:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষ হচ্ছে আজ। রবিবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও পুঁজিবাজার।

গত বৃহস্পতিবার উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে রবিবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, পুঁজিবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবী তাদের অনেকে এক-দুই দিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণত ঈদের আগেই বাড়ি যান রাজধানীর মানুষ। কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। ঈদের দিনেও ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। সব মিলিয়ে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গল ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছেন মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন। এর মধ্যে তিন দিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী। শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

আগেও দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসগুলোয় তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

মঙ্গলবার ঈদের ছুটি কার্যত শুরু হয়। পোশাক কারখানার বেতন-ভাতা পরিশোধ ও কোরবা‌নির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সু‌বিধার্থে ঈদের ছুটির মধ্যেও মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা ছিল। দুই দিন রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হা‌টসংলগ্ন ব্যাংকের শাখাগুলোয় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত লেনদেন হয়। এ ছাড়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ওইদিন শিল্পসংশ্লিষ্ট এলাকায়ও ব্যাংক খোলা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা