× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোরবানির গরুর চামড়ার দাম বাড়ল ৩ টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৩:১৫ পিএম

ঈদের পর কোরবানির চামড়া বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

ঈদের পর কোরবানির চামড়া বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

কোরবানির গরুর চামড়ার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহায় ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৩ টাকা বাড়িয়ে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে। আর ঢাকার বাইরের জেলাগুলোতে এই দাম হবে প্রতি বর্গফুটে ৪৫ থেকে ৪৮ টাকা। 

রবিবার (২৫ জুন) বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা’ বিষয়ে একটি বৈঠক হয়। সে বৈঠকেই এই দাম নির্ধারণ করা হয়। 

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার নতুন দাম নির্ধারণের ঘোষণা দেন।

মন্ত্রী জানান, গরুর পাশাপাশি খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়।

বেশ কয়েক বছর ধরে চামড়া ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে দাম কমিয়ে আসছে। বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, ‘কারসাজি করে চামড়ার দাম কমানোর চেষ্টা করা হলে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা