× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় সুকুক বন্ডের অনুমোদন পেল বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ২২:১০ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৫ এএম

দ্বিতীয় সুকুক বন্ডের অনুমোদন পেল বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের ৩০০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। অনুমোদিত বন্ডটি সিকিউরড, নন-কনভার্টেবল, সম্পূর্ণ রিডিমেবল অ্যাসেট বেকড সুকুক। বন্ডটি দেশের দ্বিতীয় সুকুক বা ইসলামিক বন্ড।

বুধবার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৪০তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়  ৬ বছর মেয়াদি উক্ত সুকুকের গ্রেস পিরিয়ড এক বছর এবং বিনিয়োগের মুনাফার হার হবে ৮ শতাংশ থেকে ১১ শতাংশ। প্রাইভেট অফারের মাধ্যমে শুধু ব্যাংকগুলোই এ বন্ডে বিনিয়োগ করতে পারবে। এই সুকুকের প্রতি ইউনিটের মূল্য ৫ হাজার টাকা এবং নূন্যতম সাবসক্রিপশন ফি ১ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস তাদের বিদ্যমান যন্ত্রপাতির কাজে ১৬০ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার ১৩ টাকা এবং নতুন যন্ত্রপাতি কেনার জন্য ১৩৯ কোটি ২৪ লাখ ২১ হাজার ৯৮৭ টাকা ব্যবহার করবে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল অ্যান্ড রিসোর্সেস লিমিটেড। এ ছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে  অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

প্রবা/রনি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা