প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৩:৪৪ পিএম
কাস্টমস আইনের সংশ্লিষ্ট বিধি-বিধানের পরিবর্তন চেয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। বন্ড সুবিধার আওতায় আমদানি করা পণ্যের হারমোনাইজড কমডিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেমস এইচএসকোডের বর্ণনায় ভুলজনিত কারণে দণ্ড আরোপ ও আপিল দায়ের সংক্রান্তে এ কাস্টমস আইনের পরিবর্বতন চাওয়া হয়।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো এক চিঠিতে সংগঠনটির মোস্তফা সেলিম জানান, অনিচ্ছাকৃত বা সামান্য ভুলের কারণে আমদানি করাকে পুরো চালানের ওপর জরিমানা দিতে হয়। এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।