× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-কমার্স থেকে বড় আয়ের লক্ষ্য টিকটকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছর বিশ্বব্যাপী ই-কমার্স ব্যবসা থেকে ২ হাজার কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিকটক। যা বর্তমান আয়ের ৪ গুণ বেশি। তবে আয় বৃদ্ধিতে টিকটক দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর বিশেষভাবে নজর দিচ্ছে। 

টিকটক মূলত একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যম, যার ব্যবহার যে কেউ সহজেই নিজের বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে শেয়ার করতে পারে। চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক শর্ট ভিডিওর জন্য বেশ পরিচিত। 

২০২২ সালে টিকটক ই-কমার্স ব্যবসা থেকে আয় করেছে ৪৪০ কোটি ডলার। গত বছরের আয়ের তুলনায় চলতি বছর প্রায় ৪ গুণ বাড়িয়ে ২ হাজার কোটি ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিকটক। তবে মন্তব্যের জন্য রয়টার্স থেকে যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি টিকটক।

উল্লেখ্য বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে টিকটক লাইভ সম্প্রচার। টিকটকের অ্যাপ ব্যবহার করে লাইভে প্রচুর পরিমাণে পণ্য বেচাকেনা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে পোশাক, প্রসাধন, শোপিস। কোম্পানিটি যুক্তরাষ্ট্র ও ইউরোপে পণ্যের বিক্রি বাড়াতে কাজ করে যাচ্ছে। সূত্র : ব্লুমবার্গ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা