× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি বন্দরে পেঁয়াজের কেজি ৫০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৭:৩৬ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৭:৪৭ পিএম

দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজের ট্রাক। প্রবা ফটো

দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজের ট্রাক। প্রবা ফটো

ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এদিকে ৯০ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে।

মঙ্গলবার (৬ জুন) সকালে হিলি বাজার ও বন্দর ঘুরে জানা যায়, ২ মাস ২০ দিন বন্ধের পর আবারও ভারত থেকে হিলি বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর প্রভাবে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। দুদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৯০ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‘গত পরশু দেশি পেঁয়াজ কিনেছিলাম ৯০ টাকা কেজিতে। আজ তা কিনলাম ৭০ টাকায়।’

ক্রেতা লুৎফর রহমান বলেন, ‘অনেক দিন পর ভারতের পেঁয়াজ কিনলাম। দাম অনেকটা কম, ৫০ টাকা কেজি। এক কেজি কিনলাম, আশা করছি আগামীতে আরও দাম কম পাব।’

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম বলেন, ‘গতকাল (সোমবার) বিকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তাতে দামও কমতে শুরু করেছে। ৯০ টাকার দেশি পেঁয়াজ আজ বিক্রি করছি ৭০ টাকা কেজিতে। আর ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় ক্রয় করে তা বিক্রি করছি ৫০ টাকা কেজি দরে। আমদানি স্বাভাবিক থাকবে এবং দামও আরও কমে যাবে।’

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘গত ১৬ মার্চ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। দীর্ঘদিন বন্ধের পর গতকাল বিকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল তিন গাড়িতে ৬৩ মেট্রিক টন পেঁয়াজ এই বন্দরে প্রবেশ করেছে। যেহেতু এগুলো কাঁচা পণ্য তাই দ্রুত বন্দর থেকে পেঁয়াজগুলো ছাড়করণের ব্যবস্থা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা