× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সংকটে ইউবিএস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৯:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের বৃহৎ ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবিএস আবারও সংকটের মুখে পড়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের জন্য আগামী আগস্ট পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। 

গত মার্চে দেউলিয়া হয়ে যাওয়া ক্রেডিট সুইস ব্যাংক অধিগ্রহণ করে ইউবিএস। এর পর বিভিন্ন জটিলতা মোকাবিলা করতে হচ্ছে ব্যাংকটিকে, যার দরুন ইউবিএসের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) প্রতিবেদন প্রকাশে দেরি হচ্ছে। 

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৫ জুলাই দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা রয়েছে। তবে ইউবিএসের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্রেডিট সুইস অধিগ্রহণের সমাপ্তির ওপর নির্ভর করে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের তারিখ পরিবর্তিত হতে পারে।’

তবে এ বিষয়ে জানতে চেয়ে ইউবিএসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

ব্যাংকটির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, অধিগ্রহণকৃত ক্রেডিট সুইসের অভ্যন্তরীণ ব্যবসা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যেহেতু ক্রেডিট সুইসের হিসাবসহ প্রতিবেদন প্রকাশ করতে হবে, সেজন্যই হয়তো ইউবিএস ফল প্রকাশে বিলম্ব করছে। 

এদিকে ইউবিএস গত মার্চে সুইস কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত একটি উদ্ধারের অংশ হিসেবে তার ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বী ক্রেডিট সুইস অধিগ্রহণে সম্মত হয়েছিল। তবে ক্রেডিট সুইস অধিগ্রহণের পর ব্যাংকের কর্মীদের বিষয়ে ইউবিএস কী সিদ্ধান্ত নেবে, তা নিয়ে অনিশ্চয়তা যেন কাটেনি। এদিকে কর্মী ছাঁটাই হতে পারে বলে সতর্ক করেছিলেন ইউবিএসের প্রধান নির্বাহী সার্জিও এরমোটি। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, সামনে আনুষ্ঠানিকভাবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা