× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেএফসিতে বার্গার ফেস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ২১:৩৬ পিএম

কেএফসিতে বার্গার ফেস্ট

আন্তর্জাতিক ফ্রাইড চিকেন ব্র্যান্ড কেএফসি নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট। এবার আন্তর্জাতিক মানের পাঁচটি ফ্লেভারের পাঁচটি ভিন্ন দেশের বার্গারের স্বাদে নিজেদের আচ্ছন্ন করতে পারবেন ভোজনরসিকরা। প্রতিটি জিঙ্গার ভিন্ন ভিন্ন দেশের স্বাদ ও ফ্লেভারকে তৈরি হয়। বাংলাদেশের টক, ঝাঁল, মিষ্টি কাসুন্দি জিঙ্গারসহ এই ফেস্টে আরো আছে টেক্সাস বারবিকিউ ফ্লেভারের স্বাদে ভরা জিঙ্গার। শুধু তাই নয়, মরোক্কান রেসিপির সমন্বয়ে রয়েছে মাইটি মরোক্কান জিঙ্গার, আর ফ্রেশ মেক্সিকান সালসা মিক্স মিলে প্রস্তুত করা হয়েছে মেক্সিকান সালসা জিঙ্গার। ডায়নামাইট মেয়ো ও তান্দুরি সিজনিংয়ের মিশ্রণে রয়েছে মজাদার ইন্ডিয়ান তান্দুরি জিঙ্গার। 

এছাড়া সবগুলো জিঙ্গারে রয়েছে হালাপিনো, ফ্রেশ অনিয়ন, স্লাইসড টমেটো, আইসবার্গ লেটুস যা দিবে প্রতি বাইটে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। সবগুলো জিঙ্গারে সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি ফিলেতেই রয়েছে জিঙ্গারের আসল ম্যাজিক। 

এবারের আয়োজনে আরও রয়েছে লিমোজিন জিঙ্গার; একটি অনন্য ও আকর্ষণীয় বার্গার বক্স, যেখানে কাস্টমাররা একইসঙ্গে পাঁচটি জিঙ্গার উপভোগ করতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে ট্রান্সকম ফুডস লিমিটেরের সিইও অমিত দেব থাপা বলেন, “কেএফসির জিঙ্গার সর্বদাই বাংলাদেশি বার্গার প্রেমীদের ভালোবাসার শীর্ষ স্থানে রয়েছে। জিঙ্গারের প্রতি এই ভালোবাসা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা বিশ্বাস করি সবগুলো ইন্টারন্যাশনাল ফ্লেভারের সমন্বয়ে আমাদের ক্যাম্পেইনটি সবার মন জয় করে নিবে।” 

কেএফসির ৩১ টি আউটলেটেই পাওয়া যাচ্ছে এই সবগুলো বার্গার। সঙ্গে আছে- কেএফসি অ্যাপ, kfcbd.com ও কল করে হোম ডেলিভারি নেয়ার অপশন। 

উল্লেখ্য, কেএফসি বাংলাদেশ ট্রান্সকম ফুডস লিমিটেড দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি যা কেন্টাকি ফ্রাইড চিকেন ইন্টারন্যাশনাল হোল্ডিংস, এলএলসি, ইউএসএর অধীনে লাইসেন্স প্রাপ্ত।  




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা