× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ উপলক্ষে মিলগেট মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু বসুন্ধরার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৮:৫৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুন মাসজুড়ে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রবা ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুন মাসজুড়ে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রবা ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুন মাসজুড়ে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন রাজধানীর দুটি স্থান ও দেশের আটটি বিভাগীয় শহরে ট্রাকের মাধ্যমে তেল, আটা, গুঁড়া মশলা, চা পাতা ও অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

প্রতিদিন সকাল থেকে সচিবালয়ের সামনে এবং কারওয়ান বাজার এলাকা ছাড়াও বিভাগীয় শহর যেমন- চট্টগ্রামের অক্সিজেন মোড়, সিলেটের বন্দর এলাকা, বগুড়ার সাতমাথা, খুলনার গল্লামারী মোড়, বরিশালের চৌমাথার হাতেম আলী কলেজ, ময়মনসিংহ টাউন হলের মোড়, কুমিল্লা চাট্টিপট্টি মসজিদ, ফরিদপুরের চকবাজার এলাকায় এ বিক্রয় কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর টিসিবি ভবন এবং সচিবালয় ভবনের সামনে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। সচিবালয়ের সামনে কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়াজুল ইসলাম উকিল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার। টিসিবি ভবনের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম সফিকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা-অধিকারের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপ-পরিচালক আতিয়া সুলতানাসহ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুন মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। বসুন্ধরাও এই কার্যক্রমে সরকারের পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরার মতো অন্য বড় শিল্প গ্রুপগুলোও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে।

বসুন্ধরা ফুড ডিভিশনের হেড অব সেলস রেদোয়ানুর রহমান বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, দেশ ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে সবসময় বসুন্ধরা গ্ৰুপ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় মিলগেট মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাসাধারণের সেবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। বছরজুড়েও এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা