× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ট্রেজারির নগদ অর্থের চেয়ে বেশি সম্পদের মালিক ৩১ ধনকুবের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৬:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সর্বোচ্চ ঋণসীমা নিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের কাছে থাকা নগদ অর্থের চেয়ে বেশি পরিমাণ অর্থ আছে ৩১ জন ধনকুবেরের কাছে। এ তালিকায় থাকা ধনীদের মধ্যে ফ্যাশন মোগল বার্নার্ড আর্নল্টের  সম্পদের মূল্য ১৯ হাজার ৩০০ কোটি ডলার, টেসলার মালিক ইলন মাস্কের ১৮ হাজার ৫০০ কোটি ডলার, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের মূল্য ১৪ হাজার ৪০০ কোটি ডলার।

এ তালিকায় আরও আছেন ডেল টেকনোলজির প্রধান নির্বাহী মাইকেল ডেল, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ও ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

এদিকে ঋণের সীমা বাড়ানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও স্পিকার কেভিন ম্যাকার্থি নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করলেও এখনও তা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে কংগ্রেসে অনুমোদনের আগে নিশ্চিন্ত হতে পারছে না দেশটির ট্রেজারি বিভাগ। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে ট্রেজারি বিভাগের কাছে নগদ অর্থ ছিল ২০ হাজার কোটি ডলার। তবে ২৫ মে শেষ হওয়া হিসাব অনুযায়ী, তাদের কাছে নগদ অর্থ রয়েছে ৩ হাজার ৮৮০ কোটি ডলার; যা সর্বনিম্ন স্তর ৩ হাজার কোটি ডলারের কাছাকাছি।  


সূত্র : সিএনএন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা