× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএসডব্লিউসির যাত্রা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৪:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

জাতীয় টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করার লক্ষ‌্যে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটি (বিপিএসডব্লিউসি)। গতকাল রবিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশির কবির এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস যৌথভাবে বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটি (বিপিএসডব্লিউসি) প্রতিষ্ঠার ঘোষণা দেন। 

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ে এই কমিটি প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ বেসরকারি খাতের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিয়াইনেন; বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার; প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদুল্লাহ এবং বাণিজ্য ও ট্যারিফ নীতির উপদেষ্টা মনজুর আহমেদ এবং বিইএফের মহাসচিব ফারুক আহমেদ।

বাংলাদেশে টেকসই উন্নয়নের ২০৩০ এজেন্ডা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই কমিটি বাংলাদেশ সরকার, জাতিসংঘের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য দেশের বেসরকারি খাতকে সহায়তা করবে।

বিপিএসডব্লিউসি প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়াইন লুইস বলেন, ‘যখন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা আসে, তখন বাংলাদেশের বেসরকারি খাতের এখানে অনেক কিছু করণীয় আছে, যা বেসরকারি খাতের মাধ‌্যমে অন‌্যদের সম্পৃদ্ধ করার পাশাপাশি তাদের জন‌্যও লাভজনক। এসডিজি এবং ২০২৩ লক্ষ‌্যমাত্রা বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা অপরিহার্য। বাংলাদেশ তখনই সবাইকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন লক্ষ‌্য অর্জনে সক্ষম হবে, যখন বেসরকারি খাত এই লক্ষ‌্যে তার ভূমিকা পালন করবে। তাই বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটি গঠনকে আমি স্বাগত জানাই।’

বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিয়াইনেন এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই কমিটি গঠনকে স্বাগত জানিয়ে বলেন, জাতিসংঘের সংস্থাগুলো দেশের টেকসই উন্নয়নের জন্য তাদের ম‌্যান্ডেট অনুযায়ী বিপিএসডব্লিউসির সঙ্গে একত্রে কাজ করার অপেক্ষায় রয়েছে, যা বাংলাদেশকে মধ‌্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথকে মসৃণ করবে।

বিপিএসডব্লিউসি কমিটির সদস্য হওয়ার জন্য বাংলাদেশ বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানির ১৯ জন প্রতিনিধিকে নির্বাচিত করা হয়েছে, একই সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বা জাতিসংঘ সংস্থাগুলোর প্রতিনিধিরা অতিথি বা পর্যবেক্ষক হিসেবে কমিটির চেয়ারম্যানের আমন্ত্রণে বিপিএসডব্লিউসি সভায় অংশগ্রহণ করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা