× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমডব্লিউইআরের ১৭ লাখ কোটি টাকার স্বপ্নবাজেট প্রস্তাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৯:১০ পিএম

এমডব্লিউইআরের ১৭ লাখ কোটি টাকার স্বপ্নবাজেট প্রস্তাব

আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে প্রাধান্য দিতে ১৭ লাখ ৬০ হাজার ৮৭৬ কোটি টাকার স্বপ্নবাজেট প্রস্তাব করেছে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস (এমডব্লিউইআর)। 

শনিবার (২৭ মে) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করেন এমডব্লিউইআরের আহ্বয়ক ফারুক আহমাদ আরিফ, বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এনায়েত উল্লাহ কৌশিক, সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক জাহিদ রাকিব, শুভাকাঙ্ক্ষি সারোয়ার সরদার ও মারুফ সরকার প্রমুখ।

‘বিনিয়োগ চাই মানুষে, কাজ প্রতিটি হাতে’ প্রতিপাদ্যে ৪০টি মন্ত্রণালয়কে ১৭টি বিভাগে ভাগ করে এসব প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত বাজেটে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য পরিচালন ব্যয় ধরা হয় ৪ লাখ ৮ হাজার ৮১৯ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ৭ লাখ ৬৯ হাজার ৬২৬ কোটি টাকা। বিশেষভাবে কর্মসংস্থান সৃষ্টিতে ৫ লাখ ১০ হাজার ৪৩১ কোটি টাকায় ১ কোটি ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা উল্লেখ করা হয়।

ফারুক আহমাদ আরিফ বলেন, আমরা বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছি ৭ দশমিক ৬ শতাংশ, মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশ। করমুক্ত আয়ের সীমা বার্ষিক ৬ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে। বাজেটে আয়ের খাতগুলো হল- জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করসমূহ হতে ১০ লাখ ৭০ হাজার ২২৫ কোটি টাকা, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত করসমূহ হতে ৩ লাখ ৮৩ হাজার ২০১ কোটি টাকা ও কর ব্যতীত প্রাপ্তি ৩ লাখ ৭ হাজার ৪৫০ কোটি টাকা। সর্বমোট ১৭ লাখ ৬০ হাজার ৮৭৬ কোটি টাকা।

তিনি বলেন, ১ কোটি ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ৪০টি মন্ত্রণালয়ের মধ্যে কৃষিতে ২৫ লাখ, যুব ও ক্রীড়ায় ২৩ লাখ, (সমুদ্রবিষয়ক) মৎস ও প্রাণিসম্পদ, নৌপরিবহন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ১৭ লাখ, প্রবাসী কল্যাণে ১৫ লাখ, শ্রম ও কর্মসংস্থানে ১০ লাখ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ৭ লাখ, অর্থে ৩ লাখ, আইসিটিতে ৩ লাখ, শিল্পে ২ লাখ  বাকি মন্ত্রণালয়গুলো মিলে ৫ লাখ কর্মসংস্থানের সৃষ্টি করবে। ২০৩০ সাল পর্যন্ত অর্থাৎ ৭ বছর ধারাবাহিকভাবে এ কাজ করা সম্ভব হলে দেশের সকল শিক্ষিত-ঝরেপড়া-নিরক্ষর মানুষের শতভাগ কর্মসংস্থান নিশ্চিত হতে পারে। 

বাংলাদেশ শিক্ষা ব্যাংক ও স্বাস্থ্য ব্যাংক এবং নৌ, পানিসম্পদ, মৎস্যসম্পদ ও সমুদ্র নিয়ে আলাদা সমুদ্রবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানান এনায়েত উল্লাহ কৌশিক। একইসঙ্গে বিশেষ অর্থনৈতিক জোনগুলোতে অঞ্চলভিত্তিক কার্যক্রমে প্রাধান্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাবও দেন তিনি।

সংবাদ সম্মেলনে পরিবেশের ওপর ‍গুরুত্ব দিতে জোর দেন সারোয়ার সরদার। তিনি বলেন, রাষ্ট্রকে টিকে থাকতে হলে পরিবেশ ও কৃষিকে যথাযথভাবে মূল্যায়ন ও ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা