× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঊর্ধ্বমুখী জাপানের শিল্পোৎপাদন কার্যক্রম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১২:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রায় সাত মাস পর চলতি বছরের মে-তে উৎপাদন কার্যক্রম বেড়েছে জাপানে। একই সময়ে কোভিড-পরবর্তী ব্যবসায়িক পরিস্থিতি পুনরুদ্ধার হয়েছে। সেবা খাতের কার্যক্রম বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। 

জাপানের দ্য এইউ জিবুন ব্যাংক জানায়, দেশটির ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচক চলতি মাসে বেড়ে ৫০ দশমিক ৮ পয়েন্ট হয়েছে। যেখানে গত এপ্রিলে এ সূচক ছিল ৪৯ দশমিক ৫ পয়েন্ট। ২০২২ সালের অক্টোবরের পর চলতি মাসেই প্রথম ৫০ পয়েন্টের ওপর উঠেছে পিএমআই সূচক। এর ফলে গত বছরের জুনের পর চলতি মাসে চাহিদা ও উৎপাদন বেড়ে ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল করেছে। 

এদিকে করোনা মহামারিতে সরবরাহ ব্যবস্থাপনার বিপর্যস্ত খাতগুলো চিহ্নিত করা গেছে। বর্তমানে সরবরাহ ব্যবস্থাপনার দুর্বল দিকগুলো আরও উন্নত করা যাবে বলেও এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের জরিপ কার্যক্রমে জানিয়েছেন উৎপাদকরা। এ বিষয়ে এসঅ্যান্ডপির অর্থনীতিবিদ উসামাহ বলেন, ‘জাপানের বেসরকারি খাতের প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী রয়েছে। মহামারির পর চলতি মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন খাত পুনরুদ্ধারের মাধ্যমে সেবা খাতের কার্যক্রম আরও বেড়েছে।’ 

এদিকে এইউ জিবুন ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, সেবা খাতের পিএমআই সূচক মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩ পয়েন্টে; যা গত এপ্রিলে ছিল ৫৫ দশমিক ৪ পয়েন্ট। 

এদিকে জাপানের কম্পোজিট পিএমআই মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৯ পয়েন্ট; যা ২০১৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নতুন ব্যবসা ও রপ্তানি আয়ের বিপরীতে সেবা খাত রেকর্ড পরিমাণ সম্প্রসারিত হয়েছে। গত সপ্তাহের জরিপে জানা যায়, জাপানের পর্যটকসংখ্যা বেড়ে ২০ লাখে দাঁড়িয়েছে। এ ছাড়াও চীনের নাগরিকদের বিদেশভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে দেওয়ার পর জাপানের পর্যটন খাতে স্বস্তি ফিরেছে। সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা