× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৯:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। তাকে এ পদের জন্য মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক।

অজয় বাঙ্গাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বিবৃতিতে বলা হয়, তারা অজয় বাঙ্গার সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিশ্বব্যাংকের লক্ষ্য ও প্রচেষ্টা নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন।

অজয় বাঙ্গা মাস্টারকার্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিই প্রথম ভারতীয়-আমেরিকান নাগরিক যিনি বিশ্বব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করবেন। অজয় বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাসের স্থলাভিষিক্ত হবেন। পাঁচ বছরের জন্য আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন অজয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও অজয় তার কর্মজীবন শুরু করেছিলেন ভারতে। তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। তিনি মাস্টারকার্ডে যোগ দেওয়ার আগে নেসলে ও সিটিগ্রুপে কাজ করেন। মাস্টারকার্ডে এক যুগেরও বেশি সময় কাজ করেছেন তিনি।

বিশ্বব্যাংকের সবচেয়ে বড় অংশীদার হলো যুক্তরাষ্ট্র। ফলে তারাই ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনের কাজটি করে থাকে। তবে বিষয়টি নিয়ে অনেক দেশেরই আপত্তি রয়েছে।

এদিকে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা এমন এক সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন, যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আরও বেশি কাজ করতে বিশ্বের অন্যান্য দেশগুলো ব্যাংকটির ওপর চাপ প্রয়োগ করছে।

সূত্র : বিশ্বব্যাংকের ওয়েবসাইট 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা