× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাহক বাড়লেও মুনাফা কমেছে গ্রামীণফোনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৮:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৩ সালের প্রথম তিন মাসে গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ১০ লাখ। ফলে বৃহৎ এই মোবাইল অপারেটরের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১০ লাখে। তবু আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে গেছে। 

গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে ইপিএস এসে দাঁড়িয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬ টাকা। অর্থাৎ ইপিএস কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ। এক বছরের ব্যবধানে কমেছে মোট সম্পদ মূল্যও। গত ৩১ মার্চ গ্রামীণফোনের শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ৪০ টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৪২ টাকা ৯৪ পয়সা।

তবে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, সামষ্টিক অর্থনীতিতে প্রতিকূল পরিবেশ বিরাজ করলেও কোম্পানির ইবিআইটিডিএ (সুদ, কর, ব্যবহারজনিত ক্ষতি ও সুদের কিস্তি দেওয়ার আগে রাজস্ব আয়) আয়ে প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালের প্রথম তিন মাসে ৩ হাজার ৭৩৪ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৬৩৩ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে রাজস্ব আয় বেড়েছে ২ দশমিক ৮০ শতাংশ বেশি।

গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ছয় মাস পর চলতি বছরের ২ জানুয়ারি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। ফলে গ্রাহকসংখ্যা আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে এবং গ্রামীণফোন ৮ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা